1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ না হলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রবাস ডেস্ক: দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের হয়রানি ও হেনস্তার শিকার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতির স্থায়ী সমাধান না হলে আগামী ডিসেম্বরের পর থেকে আনুষ্ঠানিকভাবে রেমিট্যান্স শাটডাউনের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুংকার দিয়েছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সাম্প্রতিক এক প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

নিউইয়র্কের নোয়াখালী সমিতির প্রধান সড়কে অনুষ্ঠিত ওই সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপার যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ আজ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে দাঁড়িয়েছে। এই খাতটিকে সচল ও সুরক্ষিত রাখতে হলে দেশের প্রতিটি বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চ সম্মান ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দরে তাদের জানমালের পূর্ণ নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে উপস্থিত প্রবাসী নেতারা আরও অভিযোগ করেন যে, একশ্রেণির দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিরা দেশের সম্পদ লুট করে বিদেশে অর্থ পাচার করেছেন। এর মাধ্যমে তারা দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলেছেন। বক্তারা দৃঢ় কণ্ঠে জানান, দেশের স্বার্থে প্রবাসীরা যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং সুনির্দিষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে সরব থাকবেন।

এ সময় বিগত সময়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে হেনস্তা করার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে নরসিংদীতে একজন প্রবাসীকে কটূক্তি করার ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অভিযুক্ত ব্যক্তিদের মার্কিন ভিসা ও গ্রিনকার্ড বাতিলের পাশাপাশি বাংলাদেশে থাকা তাদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করার জোর দাবি জানানো হয় এই প্রতিবাদ সমাবেশ থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট