1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে যাচ্ছে ওয়ালটন ও প্রাণ–আরএফএল গ্রুপ

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অর্থনীতি ডেস্ক: দেশে বৈদ্যুতিক যান ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ক্রমাগত বৃদ্ধির ফলে লিথিয়াম আয়ন ব্যাটারির চাহিদা এখন ঊর্ধ্বমুখী। এই ক্রমবর্ধমান বাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের অন্যতম শীর্ষ দুই শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন এবং প্রাণ আরএফএল গ্রুপ বড় ধরনের বিনিয়োগ নিয়ে মাঠে নেমেছে। গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কারখানায় খুব শীঘ্রই লিথিয়াম আয়ন ব্যাটারির সেল উৎপাদন শুরু হতে চলেছে। অন্যদিকে প্রাণ আরএফএল গ্রুপ হবিগঞ্জের নিজস্ব শিল্পপার্কে বিদেশ থেকে সেল আমদানি করে ব্যাটারি প্যাক তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

বর্তমানে দেশের সামগ্রিক ব্যাটারির বাজারের আকার প্রায় ১৫ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে যার একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রচলিত লেড অ্যাসিড ব্যাটারি। তবে এর মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারির বর্তমান বাজারমূল্য দুই থেকে আড়াই হাজার কোটি টাকার মতো। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের মতে, ব্যাটারিচালিত রিকশা, ইলেকট্রিক বাইক এবং আইপিএস বা সোলার স্টোরেজের মতো বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থার ব্যাপক চাহিদার কারণে অদূর ভবিষ্যতে লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারের সিংহভাগ দখল করে নেবে।

ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই প্রকল্পে ইতোমধ্যে প্রায় ১১৩ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং বছরে ১ কোটি পিস ব্যাটারি সেল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেল, খেলনা ও রিচার্জেবল পণ্যের উপযোগী সেল উৎপাদিত হলেও ভবিষ্যতে ইজিবাইক ও সোলার স্টোরেজের জন্য বড় আকারের ব্যাটারি তৈরির পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি প্রাণ আরএফএল গ্রুপ ২৫ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ শিল্পপার্কে কারখানা স্থাপন করেছে, যেখানে ব্লেইজ ব্র্যান্ডের অধীনে প্রাথমিকভাবে বৈদ্যুতিক তিন চাকার গাড়ির উপযোগী ব্যাটারি প্যাক তৈরি করা হবে।

প্রচলিত লেড অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক বেশি হালকা, টেকসই এবং দ্রুত চার্জ সম্পন্ন হয়। প্রচলিত ব্যাটারি চার্জ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় নিলেও লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে মাত্র আড়াই থেকে তিন ঘণ্টায় তা সম্ভব হয় এবং এর স্থায়িত্বও অনেক বেশি। যদিও বর্তমানে আমদানির ওপর নির্ভরতার কারণে এসব ব্যাটারির দাম কিছুটা বেশি, তবে স্থানীয় পর্যায়ে উৎপাদন শুরু হলে উৎপাদন খরচ ও শুল্কের পরিমাণ হ্রাস পাবে এবং সাধারণ ক্রেতারা সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তির এই ব্যাটারি সংগ্রহ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট