1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

তৈরি পোশাকশিল্পে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অর্থনীতি ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মান ও বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে নতুন মজুরি বোর্ড গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে প্রতিনিধি চেয়ে চিঠি পাঠিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের দাবি এবং আন্দোলনের প্রেক্ষাপটে সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মূলত পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠনের নীতিগত অনুমোদনের পরই এই পদক্ষেপ নেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী মজুরি বোর্ড পুনর্গঠনের জন্য একজন নিরপেক্ষ সদস্য, একজন মালিকপক্ষের প্রতিনিধি এবং একজন শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের কাছে মালিকপক্ষের প্রতিনিধি চেয়ে চিঠি দেওয়া হয়। একই সঙ্গে শ্রমিকদের পক্ষে নাম প্রস্তাব করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতিকেও চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো নাম চূড়ান্ত করে দ্রুত মন্ত্রণালয়ে জমা দেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মজুরি বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে গত কিছুদিন ধরে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলনরত শ্রমিকদের এই অসন্তোষের মধ্যেই মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম গতি পেয়েছে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন জানিয়েছে, বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের নাম মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে শ্রম অধিদপ্তর জানিয়েছে, খুব দ্রুতই এই প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ড গঠন চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, পোশাক খাতের শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল ২০২৩ সালের শেষভাগে। সংশোধিত শ্রম আইন অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সে হিসেবে আগামী নভেম্বরে বর্তমান মজুরিকাঠামোর তিন বছর পূর্ণ হতে চলেছে। এদিকে বিভিন্ন শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বর্তমান বাজারমূল্য ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জীবনধারণের উপযোগী নতুন মজুরি কাঠামো ঘোষণা করা অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট