1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল্লাহ হিল গালিব। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, ৪ নম্বর গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাজারে নিয়মিত অভিযান পরিচালনা, ফুটপাত দখলমুক্ত করা, গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি বন্ধ, কৃষি উপকরণ বিশেষ করে সারের সংকট নিরসন এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সভায় ৪ নম্বর গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাইরে থেকে মাদকের বিস্তার কিছুটা কমেছে বলে মনে হলেও বাস্তবে মাদক ব্যবসায়ীরা আগের মতোই সক্রিয় রয়েছে। তাঁরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মাদক পরিস্থিতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।

এদিকে সভায় উপস্থিত সাংবাদিকরা চরভদ্রাসন উপজেলার অন্যতম প্রধান সমস্যা হিসেবে সারের সংকটের বিষয়টি তুলে ধরেন। তাঁরা সারের কালোবাজারি ও সরবরাহ ব্যবস্থার অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি বাজারের যানজট নিরসন, অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্টরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ দমন এবং জনদুর্ভোগ নিরসনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট