1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হেলাল শেখ, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঢাকার আশুলিয়ার নরসিংহপুরের হাজী মার্কেটে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক রূপবাণী পত্রিকার নিজস্ব প্রতিনিধি, দৈনিক চৌকস পত্রিকার বিশেষ প্রতিনিধি ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক আলমগীর হোসেন নিরব, এশিয়ান টিভির সাংবাদিক নাছিম খান, অ্যাডভোকেট আরাফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে রাতের খাবারের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট