1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ মুন্সী (৪০) নামে এক ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। আটক ইউসুফ মুন্সী সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ মুন্সী ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।

মিছিলটির নেতৃত্বে থাকা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইসারত জানান, সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলটির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ওই ব্যক্তি বারবার স্লোগান দিতে থাকেন। পরে তাঁকে আটক করে সদরপুর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামে আওয়ামী লীগের এক সমর্থককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট