1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

সদরপুরে চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ওষুধের ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সদরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪৮ ধারার সংশ্লিষ্ট উপধারায় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে খান ফার্মেসিকে ১০ হাজার টাকা, ভোলানাথ ফার্মেসিকে ৫ হাজার টাকা, লোকনাথ ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং মেসার্স চৌধুরী মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সদরপুর বাজারে প্রায় ৫০টি ওষুধের ফার্মেসি রয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর চারটি ছাড়া অধিকাংশ দোকান বন্ধ হয়ে যায়। তাঁদের দাবি, বাজারে নিয়মিত তদারকি না থাকায় কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির সুযোগ তৈরি হচ্ছে। পুরান ঢাকার মিটফোর্ড এলাকা থেকে কম দামে নকল ওষুধ এনে বিক্রির অভিযোগও করেন কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেন, অভিযান বন্ধ রাখার উদ্দেশ্যে সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ওষুধের দোকান থেকে এক হাজার, দুই হাজার ও তিন হাজার টাকা করে সংগ্রহ করা হয়েছে। তাঁর অভিযোগ, এসব অর্থ ঊর্ধ্বতন মহলে দিয়ে অভিযান বন্ধ রাখার চেষ্টা করা হয়।

এ বিষয়ে সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরু (রাহাত) বলেন, “আজ অনেক ওষুধের দোকানের সাপ্তাহিক বন্ধের দিন। এ কারণে অনেক দোকান বন্ধ পাওয়া গেছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ বলেন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য সুরক্ষা, ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত হওয়ায় বাজারে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট