লালপুরে হযরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায়। তবে চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে উপজেলার ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহ.) মাজার ও মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
মাজার পরিচালনা কমিটি ও মসজিদের সিসিটিভির ফুটেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা মাজার ও মসজিদে প্রবেশ করে সিন্দুক ও দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে সেখানে থাকা প্রায় তিন ফুট লম্বা একটি পুরোনো স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। ওই বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত ছিল বলে জানা গেছে।