1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

উল্লাপাড়ায় দুপুরেই মাদ্রাসায় তালা, ২৫০ শিক্ষার্থীর পাঠদান নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী খোন্দকার নূরুন্নাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসা নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২৫০ শিক্ষার্থীর পাঠদান ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায় বলে প্রতিবেদক জানিয়েছেন। স্থানীয় দোকানদার ও কয়েকজন অভিভাবকের দাবি, ওই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে শিক্ষকরা মাদ্রাসা বন্ধ করে চলে যান। তাঁদের অভিযোগ, এমন ঘটনা প্রায়ই ঘটে।

মাদ্রাসার সুপার মো. আবু বক্কার সিদ্দিক জানান, এডহক কমিটির পরিপত্র আনতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। যাওয়ার আগে মাদ্রাসার আরবি বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা শাহ আলমকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিয়ে যান। তবে সরেজমিনে গিয়ে তাঁর নির্দেশনা অনুসরণ করা হয়নি বলে জানান সুপার।

অভিযোগ রয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা থাকার কথা। নির্ধারিত সময়ের আগেই প্রতিষ্ঠান বন্ধের ঘটনায় পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।

এ বিষয়ে বক্তব্য জানতে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিভাবকরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে মাদ্রাসার নিয়মিত কার্যক্রম, শিক্ষক উপস্থিতি এবং প্রতিষ্ঠান বন্ধের ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট