ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্সসহ আশুলিয়ায় বিশেষ অভিযানে ডিউটিতে নিয়োজিত থাকাকালে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর অভিযান পরিচালানা করে ০১ টি বিদেশী পিস্তল ও ০১ রাউন্ড গুলি ভর্তি ০১ টি ম্যাগজিন উদ্ধার করেন।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে ৫ টার দিকে এসআই শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর কয়েকজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করিয়া ইং (১৮/১০/২০২৬ইং) বিকেলে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর পৌঁছাইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। সৈয়দ আলভী (৩০), পিতা-মৃত ফিরোজ আহমেদ, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ মামুন (৩৪), পিতা-মেছের হাওলাদার, সাং-উত্তর আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। জহিরুল (২৭), পিতা-শহিদুল,সাং-নওমালা, থানা-বাউফল, জেলা- পটুয়াখালীদের’কে আটক করেন এবং তাদের হেফাজত হইতে,
১। ০১ (এক) টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তুল ও ১টি গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।