1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পরিচ্ছন্ন গাজীপুর, সবুজ গাজীপুর স্লোগানকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটিসি ফ্লাইওভারের নিচে স্টেশনটির উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রধান প্রকৌশলী সদীপ বসাক, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা সোহেল রানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম শুক্কুর, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা প্রভাষক বসির উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, রাশেদুল ইসলাম কিরন, সরকার শাহনূর ইসলাম রনি, আব্দুর রহিম খান কালা, ইসমাইল হোসেন বসু এবং যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল, সেলিম কাজল ও রাতুল আহমদ ভূইয়া।

উদ্বোধনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, বাড়ি বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য গাড়ির মাধ্যমে এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আনা হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে সেখান থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই স্টেশন নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। গাজীপুর সিটিকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করতে চাই। নগরবাসী যেন দূষণ ও ময়লামুক্ত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

প্রশাসক আরও বলেন, গাজীপুরের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে টঙ্গীবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, নগরবাসীকে সিটি করপোরেশনের নাগরিক সেবাগুলো গ্রহণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, গাজীপুরের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একনেকে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নগরীর সড়ক, যোগাযোগব্যবস্থাসহ নগরীর বিভিন্ন খাতে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

সংশ্লিষ্টদের আশা, চেরাগআলীর এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন চালুর ফলে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে শৃঙ্খলা আসবে এবং টঙ্গী এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট