1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

লালপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের ১ সদস্য আটক, মোবাইল উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নাটোরের লালপুর থানায় অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে ০১ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (১৮ অক্টোবর, ২০২৬) রাত ০৩:৩০ ঘটিকায় লালপুর থানার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি লালপুর থানাধীন রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ীয়া) এলাকায় অভিযুক্তের নিজ বসতবাড়িতে পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আবু সাঈদ (২১)। তিনি রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ী) গ্রামের মোঃ সাজদার ও মোছাঃ রোজিনা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামকৃষ্ণপুরস্থ আসামির টিনশেড বিল্ডিংয়ের পশ্চিম দুয়ারী ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অনলাইনে অবৈধ জুয়া ও বেটিং পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬/১৭/১৯ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আসামিকে রবিবার ১৮/১০/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে র্সোপর্দ করা হইবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট