1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

বিপিএম-সেবা পদকপ্রাপ্ত নরসিংদীর পুলিশ সুপারকে নিয়ে ভুয়া আইডিতে অপপ্রচারের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ভুয়া আইডি থেকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। তাঁর পেশাগত কর্মকাণ্ড ও সাম্প্রতিক অর্জনকে ঘিরে এমন প্রচারণার ঘটনায় তথ্য যাচাই ছাড়া কোনো পোস্ট শেয়ার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পেশাগত দক্ষতা, সততা, সাহসিকতা এবং অপরাধ দমন ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) লাভ করেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, তাঁর হাতে পদক তুলে দেন।

গত ২৯ নভেম্বর ২০২৫ সালে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের কার্যক্রম তদারকি করেন তিনি।

সংশ্লিষ্টদের অভিযোগ, ফেসবুকের কয়েকটি আইডি থেকে পুলিশ সুপারকে নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। তবে এসব আইডির প্রকৃত পরিচয়, প্রচারিত তথ্যের সত্যতা এবং এর পেছনের উদ্দেশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অপরাধ দমনে পুলিশের তৎপরতায় ক্ষুব্ধ কোনো মহল এর সঙ্গে জড়িত কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে পর্যাপ্ত তথ্যপ্রমাণ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট