1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এ আর এম আল মামুন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।

এ অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকের কাছ থেকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

এদিকে, জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ আর এম আল মামুনের নির্বাচিত হওয়ার বিষয়টি পুলিশ সদস্যদের মধ্যে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কার্যক্রমে আরও উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁদের মতে, এ ধরনের স্বীকৃতি জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট