1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

রূপগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হাসান হাওলাদার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলীতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসরের নামাজের পর মৈকুলী কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা জোন-২-এর উদ্যোগে এ ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র প্রার্থী জনাব মো. মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৈকুলীর আল-জামিয়াতুল ইসলামিয়া, হামিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী জাকিরুল্লাহ শরীয়তপুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈকুলী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল হালিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈকুলীর বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. সাদিকুর রহমান ভূঁইয়া, তারাব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব মো. আবুল হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়ার সাবেক কমিশনার জনাব মো. আব্দুল মতিন ভূঁইয়া এবং মৈকুলী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি জনাব মো. আমির হোসেন।

এ ছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা জোন-২-এর সভাপতি হাফেজ ইউসুফ, রূপগঞ্জ থানা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা জোন-২-এর সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান ফয়সাল এবং একই জোনের সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী ইউনুস সিরাজী।

অনুষ্ঠানে আরও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মো. মাহাদী হাসান খান।

৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ধর্মীয় শিক্ষা বিস্তার, পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং ইসলামী শিক্ষার প্রসারে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি মৈকুলী কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট