1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

কক্সবাজারে বাঁকখালী নদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনঝুঁকিতে বসতভিটা

এম এ সাত্তার, কক্সবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
বাঁকখালী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ছবি: চয়েজ২৪ টিভি

এম এ সাত্তার, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীতীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি, সড়ক ও বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কার্যকর প্রতিকার মিলছে না।

সরেজমিনে স্থানীয়দের বরাতে জানা গেছে, ঝিলংজা ইউনিয়নের চাঁদেরপাড়া রাবার ড্যাম সেতুর দুই পাশ, বড়ুয়াপাড়া, গুদারপাড়া, এসএমপাড়া, ঘাটকুলিয়াপাড়া ও বাংলাবাজার সেতুসহ নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। পরে এসব বালু ডাম্পারের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন বাড়ছে। ইতোমধ্যে বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কায় রয়েছেন নদীতীরের অনেক পরিবার। কয়েক কোটি টাকার রাবার ড্যাম প্রকল্পও ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ তাঁদের।

এদিকে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ করিম বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙন বাড়তে পারে। তিনি পরিবেশগত সমীক্ষার ভিত্তিতে নির্ধারিত স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বালু উত্তোলনের পরামর্শ দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহামিনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট