1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ঘটনায় নিহত খাইরুজ্জামান পিপলের জানাজা সম্পন্ন

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত চাঁদপুরের খাইরুজ্জামান পিপলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নং উপাদী ইউনিয়নের পিংরা গ্রামের তপাদার বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি ওই বাড়ির মরহুম আব্দুল খালেক মাস্টারের মেজো ছেলে।

জানাজার নামাজে নিহতের আত্মীয়-স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সবার মধ্যে শোকের আবহ বিরাজ করে। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুর জেলার দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহত খাইরুজ্জামান পিপলের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট