1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

সদরপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, সদরপুরের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন

সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ, উপজেলা, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, যুব উন্নয়ন অফিসার মোঃ মাসুদুর হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল হাসিবুল হাসান, সদরপুর ইউনিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, সদরপুর বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ক্রীড়া সংগঠক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, স্থানীয় পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রম, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতিতে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়, বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

পরে সভাপতির বক্তব্য ও সমাপনী ঘোষণার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসের কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট