1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

সদরপুরে মা ইলিশ রক্ষায় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ২ জেলের কারাদণ্ড

সজল হাওলাদার, ফরিদপুর
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ১ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে দুই জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। সার্বিক সমন্বয় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার। অভিযানে সহযোগিতা করে সদরপুর থানা পুলিশ।

অভিযান চলাকালে নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা ১ লাখ ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উদ্ধার করা ১০ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার রাত ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে আলাউদ্দিন (৩০) ও রমজান (২৫) নামে দুই জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন মুন্সিগঞ্জ জেলার সিঙ্গাইর হাট গ্রামের রজব আলি মৃধার ছেলে এবং রমজান একই জেলার চারিপাড়া গ্রামের রাম মোল্লার ছেলে।

যৌথ এ অভিযানে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট