1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

সদরপুরে ঢেউখালী ইউপি চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খানের পরিচিতি সভা ও উঠান বৈঠক

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন খানের পরিচিতি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চন্দ্রপাড়া বাজারে বাবুল শিকদারের বাড়িতে এ সভার আয়োজন করা হয়। খবির শিকদারের সভাপতিত্বে এবং মো. জালাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ঢেউখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব ও জনকল্যাণমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খানের প্রতি সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

চেয়ারম্যান প্রার্থী মো. শাখাওয়াত হোসেন খান বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।

সভা শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক পরামর্শ শোনেন চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট