1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

শিবচরে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান : ১০ জেলে আটক ও ১০ জনের কারাদণ্ড, দেড় লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ 

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আহসান হাবীব,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১০ জেলেকে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিবচরের পদ্মা নদীতে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এ অভিযানে মাদারীপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে নেতৃত্ব প্রদান করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম.ইবনে মিজান।

মা ইলিশ রক্ষার এ অভিযানে প্রায় দেড় লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।পাশাপাশি পদ্মারপাড়ে অস্থায়ী খাবারের দোকানপাট ভেঙে দেওয়া হয় ও স্থানীয় জনগণকে সতর্ক করা হয়।

শিবচরের চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাসিম আহমেদ নয়া দিগন্তকে বলেন, মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে প্রায় দেড় লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জনসম্মুখে নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মাদারীপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ঋণের কিস্তি আদায়ে কোনো ধরনের চাপ প্রয়োগ না করতে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এনজিওগুলোকে চিঠি দেয়া হয়েছে। এ বছর শিবচরে দুই মেয়াদে প্রায় ৬০০ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেয়া হয়েছে। প্রকৃত জেলেদের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম. ইবনে মিজান বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। অভিযানে আটক ১০ জেলেকে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে নিষেধাজ্ঞার পুরো সময় অভিযান অব্যাহত থাকবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দীন , শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, শিবচর থানা পুলিশের কর্মকর্তা, নৌ পুলিশ,স্থানীয় এমপি মহোদয়ের প্রতিনিধিগণ, শিবচর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট