1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

লালপুরে স্বামী-স্ত্রী আটক, ৯০ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকা উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নাটোরের লালপুরে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোছা. নারগিছ খাতুন (৫০) ও তাঁর স্বামী মো. মান্টু মিয়া (৫৫)। তাঁরা দুজনই লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা নারগিছ খাতুনের বসতবাড়ির টিনশেড ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের রেকর্ডপত্র যাচাইয়ের তথ্য অনুযায়ী, নারগিছ খাতুনের বিরুদ্ধে ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে, তাঁর স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে একই আইনে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট