1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

রূপগঞ্জে আধুনিক সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণের আশ্বাস এমপি দীপুর, পুরোনো নথি সংরক্ষণে হবে আধুনিক রেকর্ড রুম

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হাসান হাওলাদার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক স্থাপনা নির্মাণ ও পুরোনো দলিল সংরক্ষণের জন্য রেকর্ড রুম স্থাপনের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি বলেন, রূপগঞ্জের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংকট দূর করে আধুনিক পরিবেশে সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস এবং পূর্ব ও পশ্চিম সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মাসুম ও দলিল লেখক শাহীন মিয়া সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

এ ছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা, রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার মজিবুর রহমান এবং পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল জলিল মিয়াসহ সংশ্লিষ্ট দুই কার্যালয়ের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও নবগঠিত কমিটির সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, রূপগঞ্জের দুটি সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন হয়নি। জরাজীর্ণ পরিবেশে দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ করতে হচ্ছে। জনসেবা নিশ্চিত করতে এ পরিস্থিতির পরিবর্তন জরুরি।

তিনি আরও বলেন, একটি সাব-রেজিস্ট্রি অফিসে মাত্র একজন কর্মী দিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়টি উদ্বেগজনক। রূপগঞ্জ থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করলেও স্থানীয় অবকাঠামোর উন্নয়নে তার যথাযথ প্রতিফলন থাকা প্রয়োজন। রাজস্বের একটি অংশ স্থানীয় উন্নয়নে ব্যয় করা হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হতেন।

আধুনিক স্থাপনা নির্মাণের বিষয়ে আশ্বাস দিয়ে সংসদ সদস্য বলেন, “আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, অতি শিগগিরই এখানে সুন্দর একটি স্থাপনা হবে, যাতে সারা বাংলাদেশের মানুষ এসে দেখতে পারে। এখানে একটি রেকর্ড রুমও করা হবে।”

পুরোনো দলিল ও গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ১৯০৪ সাল থেকে সংরক্ষিত প্রয়োজনীয় কাগজপত্রের সন্ধানে ভবিষ্যতে রূপগঞ্জের মানুষকে যেন নারায়ণগঞ্জ কিংবা ঢাকায় যেতে না হয়, সে জন্য রূপগঞ্জেই পুরোনো নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, সাব-রেজিস্ট্রি অফিসের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত জনবল নিশ্চিতকরণ এবং পুরোনো দলিলের সুষ্ঠু সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা গেলে ভূমি নিবন্ধনসেবা আরও সহজ হবে। পাশাপাশি জমিজমাসংক্রান্ত প্রয়োজনীয় নথি সংগ্রহে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সরকারি সেবার মান উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট