1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

মধুপুরে আলোচিত জালেমন হত্যার রহস্য উদঘাটন 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে বহুল আলোচিত বৃদ্ধা জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রধান আসামি শাহ আলমকে (৩২) নরসিংদীর বেলাব থেকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে কুড়াল ও রড দিয়ে আঘাত করে জালেমন বেগমকে হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত আসামি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মধুপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম। এ সময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ও ওসি (তদন্ত) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ মিঠুর মা জালেমন বেগমকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি বাড়িতে একাই বসবাস করতেন এবং ইতিপূর্বেও তাঁর বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার দিন প্রতিবেশীরা তাঁকে ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরবর্তীতে এ ঘটনায় মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে মধুপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে আসামি শাহ আলমকে শনাক্ত করার পর বুধবার নরসিংদীর বেলাব এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামির দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করেছে পুলিশ।

জবানবন্দিতে আসামি শাহ আলম জানান, সহযোগী সজিবকে সঙ্গে নিয়ে চুরির উদ্দেশ্যে জালেমন বেগমের ঘরে প্রবেশ করেন তিনি। চুরির একপর্যায়ে বাঁধা দিলে কুড়াল ও রড দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং মধুপুর থানা পুলিশের যৌথ অভিযানে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট