ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা জিওপির দলীয় কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদ (জিওপি) ভাঙ্গা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি তসলিম ইসলাম অভি, ভাঙ্গা উপজেলা জিওপির সাবেক সদস্যসচিব আতিকুল্লাহ হেলাল, যুগ্ম আহ্বায়ক মো. পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে আনিসুর রহমান বলেন, “গণঅধিকার পরিষদের এই পথচলা হোক আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের ঐক্য প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
তিনি আরও বলেন, ঐক্য, অধিকার ও গণতন্ত্রের আদর্শ ধারণ করে গণঅধিকার পরিষদকে জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে যেতে হবে।
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।