1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর পৌর শহরের একটি জামে মসজিদ থেকে নামাজ আদায় শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় সোঃ শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার প্রধান সড়কের ফার্নিচারপট্টি  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোঃ শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান) শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির সারোয়ার হোসাইন মৃধার আপন ছোট ভাই।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,শিবচর পৌরসভার একটি স্থানীয় জামে মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন মোঃ শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান)। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বাইকার তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান।তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে শিবচর থানা পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট