1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

ফরিদপুরের নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার স্মরণে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

চয়েজ২৪টিভি :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহিদ মিয়ার রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর তালমা ইউনিয়নের কদমতলি চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ সংলগ্ন স্থানে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাওলানা লিয়াকত আলী। বিশেষ বক্তা হিসেবে ইসলামী আলোচনা করেন মুফতি শফিকুল ইসলাম ও মুফতি তাসিরুল ইসলাম।

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার সন্তান ও তালমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন মিয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দিন।

মাহফিলে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহিদ মিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট