নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ একটি টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে রায়পুরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বিস্তার রোধে পরিচালিত বিশেষ অভিযানে গাঁজাগুলো উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।