শেরপুরের ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব (স্থাপিত ১৯৮৩ খ্রিঃ) এর নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শেরপুর-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে সভাপতি শাহজাদা স্বপন ও সাধারণ সম্পাদক মামুন মিয়া স্বাক্ষরিত ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক চৌকস পত্রিকার নকলা প্রতিনিধি লিখন আহমেদ।
নবনির্বাচিত সহ-সাহিত্য সম্পাদক লিখন আহমেদ বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ। আমি দৈনিক চৌকসের মাধ্যমে যেমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছি, তেমনি প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করব।”
তার এই নির্বাচনে নকলা প্রেসক্লাবের সকল সাংবাদিক ও বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।