1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের বাগাদী গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে গেছে।

শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে তিনটায় সদর উপজেলার বাগাদি ইউনিয়নের গ্রামীণ ব্যাংক বাগাদী শাখায় এই নাশকতার ঘটনা ঘটে।

এ বিষয়ে শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ভবনের দ্বিতীয় তলার আবাসিক কক্ষগুলোতে রাত আনুমানিক ৩ টায় জানালার গ্লাস ভেঙে ভেতরে কাঁচের বোতল জাতীয় কিছু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাংকের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। তবে ব্যাংকের মূল্যবান কোন কাগজপত্র ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনা সম্পর্কে গ্রামীণ ব্যাংক শাখার অফিস সহকারী ও নৈশ প্রহরী নিত্য হাওলাদার জানান, রাতের বেলা হঠাৎ করেই জানালা দিয়ে আগুন ছড়াতে দেখে দ্রুত বাইরে বের হয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে ৯৯৯ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই হাবিবুর রহমান ও নাদির শাহসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট