1. live@www.choice24tv.com : Choice 24 TV : Choice 24 TV
  2. info@www.choice24tv.com : Choice 24 TV :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, আলোচনায় মাদক ও সারসংকট আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতায় ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ সদরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও চলছে পাকা ঘর নির্মাণ আমিনপুরে বিশেষ অভিযানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ*র্ধগ*লিত ম*র দেহ উদ্ধার

হেলাল শেখ, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকার সাভারের আশুলিয়ার ইউনিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আনসার আলী (৫০) নামে এক মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।

নিহত আনসার আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইসখাইল গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। তিনি আশুলিয়ার ইউনিক এলাকার ‘সোহাগ’ নামের একটি স্থানীয় মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পাশাপাশি ওই এলাকার জিন্নাত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও বাড়িওয়ালার বরাত দিয়ে জানা যায়, গত দুই দিন ধরে আনসার আলীর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে তাঁর ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলে আশপাশের লোকজন ও অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে ঘরের ভেতরে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

স্থানীয়দের দাবি, ঘরের দরজা খোলা থাকলেও গত দুই দিন ধরে তাঁর খোঁজ নেননি কেউ। মরদেহে পচন ধরায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এদিকে, আনসার আলীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যু স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট